সালমানের ওপর ‘থ্রিডি’ র ভর



প্রতিদিন ২৪ ডেস্ক
অবতার’, ‘টিনটিন’, আর এবার টাইটানিক’ দেখার পর সালমানের ওপর চেপে বসেছে থ্রিডি’ ম্যানিয়া। তিনিও চান কোনো ত্রিমাত্রিক ছবি তৈরি করতেআর সুযোগ হলে তাতে অভিনয় করতে


এজন্য সালমান এরই মধ্যে থ্রিডি নিয়ে পড়াশোনাও শুরু করে দিয়েছেন। তাছাড়া ছোট ভাই সোহেল খানকেও তিনি বলেছেন থ্রিডি নিয়ে বিশেষ কোনো ওয়ার্কশপে যোগ দিতে। যেন খুব জলদিই সালমান তার থ্রিডি স্বপ্ন পূরণ করতে পারেন

ভারতে থ্রিডি ম্যানিয়া শুধু সালমানকেই নাএই এই ম্যানিয়ায় আক্রান্ত এখন পুরো বলিউড। সাউথ সুপারস্টার রজনীকান্তসেদিক থেকে সবার চেয়ে এগিয়ে। তার থ্রিডি ছবি কোচাড়িয়ার কাজ এরই মধ্যে শুরুও হয়ে গেছে

তবে সালমান কোনো তাড়াহুড়ো করতে চান নাজানিয়েছে সাল্লুর ঘনিষ্ঠ একজন। সাল্লুর ইচ্ছা থ্রিডির সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি ছবি তৈরি করতেযা হবে তার ড্রিম প্রজেক্ট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন