বন্ড গার্ল হচ্ছেন এক গ্রিক অভিনেত্রী



প্রতিদিন ২৪ ডেস্ক
জেমস বন্ড সিরিজের নতুন সিনেমা স্কাইফল’ এ বন্ড গার্ল হচ্ছেন এক গ্রিক অভিনেত্রী। টনিয়া সটিরোপাউলু নামের ওই অভিনেত্রী ফেইসবুকে খবরটি নিশ্চিত করেছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার

ফক্স নিউজের তথ্য অনুযায়ীফেইসবুকে দেওয়া এক পোস্টে টনিয়া লিখেছেন, ‘বন্ধুরাআনুষ্ঠানিকভাবে ঘোষণা করছিজেমস বন্ডের নতুন ছবিতে বন্ড গার্লের চরিত্রটি আমিই পেয়েছি। আপনাদের সবার ভালোবাসা এবং উৎসাহের জন্য ধন্যবাদ। এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন
এ মাসের শেষেই ইস্তাম্বুলে সিনেমাটির জন্য শুটিং শুরু করবেন টনিয়া। সিনেমাটির আরেকটি প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন ফরাসী অভিনেত্রী বেরেনিস মার্লো
উল্লেখ্যএ বছরের ৯ নভেম্বর মুক্তি পাচ্ছে স্কাইফল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন